উজিরপুর পৌরসভায় মাদক বিক্রেতা শামসু সহ দুই সেবী গ্রেফতার । ভ্রাম্যমান আদালতে ২ বছরের কারাদন্ড।

0
761

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে মডেল থানায় পুলিশ এক মাদক বিক্রেতা ও দুই মাদক সেবীদেরকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজেতে প্রেরন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ এপ্রিল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি গোলাম সরোয়ারের নির্দেশে এস.আই জসিম উদ্দিন হাওলাদার সহ একদল পুলিশ মিলে ব্যাপক অভিযান চালিয়ে মাদক সেবী ৩নং ওয়ার্ডের সোহেল, মিজান এবং সন্ধ্যায় মাদক বিক্রেতা ৪নং ওয়ার্ডে মো: শামসুকে ১০ গ্রাম গাঁজা সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ঝুমুর বালা মাদক সম্রাট শামসুকে ২ বছর, সোহেল ও মিজানুর রহমানকে ৬ মাসে করে কারাদন্ড প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here