উজিরপুরে দপ্তরি কর্তৃক যৌন হয়রানীর স্বীকার শিক্ষার্থীরা । অভিযোগ দায়ের, মুসলেকা নিয়ে ছেড়ে দেয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি।

0
677

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দপ্তরি কর্তৃক যৌন হয়রানীর স্বীকার শিক্ষার্থীরা থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে। নির্বাহী কর্মকর্তা তদন্ত করে দপ্তরিকে অফিসে ডেকে মুসলেকা রেখে ছেড়ে দেওয়ায় শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ভোক্ষের সৃষ্টি হয়।  জানা গেছে আটিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আঃ রহিম মোল¬া ২৯ মার্চ বেলা ১২টার দিকে ৫ম শ্রেনী ক্লাশের কক্ষের ভিতর প্রবেশ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধীক ছাত্রীকে যৌন হয়রানী করে। এ ঘটনা শিক্ষার্থী স্কুলের প্রধান শিক্ষক কিরোন নাহারের কাছে জানালে তিনি কর্নপাত না করায় তার পিতা-মাতাকে জানায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে ছাত্রীর পিতা রফিকুল ইসলাম সরদার থানা সহ নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে । নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা স্কুলে গিয়ে তদন্ত করে অফিসে ডেকে এনে দপ্তরির মুসলেকা রেখে ছেড়ে দেয়। পরিবার সূত্রে জানা যায় লম্পট দপ্তরী রহিম মোল¬া এলাকায় গিয়ে শিক্ষার্থীদের পরিবারদের ভয় দেখায় এমনকী উল্টো মামলা দেয়ার হুমকী দেয়। ওই দপ্তরির ভয়ে স্কুলে যেতে সাহস পাচ্ছে না শিক্ষার্থীরা। এব্যাপারে অসহায় শিক্ষার্থীর পরিবাররা ঐ প্রভাবশালী লম্পট দপ্তরী আব্দুর রহিমের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here