তেজদীপ্ত ত্যাগী রাজনীতিক ছোট মনিরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে ভূঞাপুর গোপালপুরের মানুষ

0
1458

মোঃ বদিউজ্জামান খানঃ
আমাদের দেশে গ্রামাঞ্চলে একটা প্রবাদ বাক্য শোনা যায়-“কিলের গইড় আর ভোটের গইড়- এই দুটো ঠেকানো দ্বায়”। আসলেই কথাটি হেসে উড়িয়ে দেয়ার মত নয় কারণ সত্যিকার অর্থেই একবার যদি কারো পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়ে যায়, তবে তা কোনভাবেই ঠেকানো যায়না। তার প্রমান ‘৭০ এর জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামীলীগের পক্ষে সৃষ্ট গণজোয়ার ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে গণজোয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠিক তেমনি গণজোয়ার সৃষ্টি হয়েছে তেজদীপ্ত ত্যাগী রাজনীতিক তানভীর হাসান (ছোট মনির) কে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরে। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সমাজ সেবায় আত্মনিবেদিত এই মানুষটির পক্ষে আগাম প্রচার প্রচারনায় ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে দুটি উপজেলা সদরসহ প্রত্যন্ত জনপদ। এলাকার মানুষ স্ব-উদ্যোগে দেয়ালে, গাছে, রাস্তার দুপাশে লাগাচ্ছে পোষ্টার, ব্যানার, ফেস্টুন। হাটে ঘাটে মাঠে দোকানপাটে হোটেল রেস্তোরা ও চায়ের দোকানেও চলছে একই আলাপন-এমপি পদে মনির ভাই। ভূঞাপুর গোপালপুরের মানুষ তানভীর হাসান (ছোট মনির) কে দেখতে চান আওয়ামীলীগের প্রার্থী হিসেবে-আওয়ামীলীগ সরকার দলীয় এমপি হিসেবে। তাদের বিশ্বাস দলীয় মনোনয়ন পেলে আওয়ামী রাজনীতিতে জীবন উৎসর্গ করা এই মানুষটির বিজয় অবধারিত, এতে কারো কোন সংশয় নেই-নেই ভোট যুদ্ধে হেরে যাওয়ার কোন সম্ভাবনা। শৈশব থেকেই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত উচ্চ শিক্ষিত এই তেজদীপ্ত ত্যাগী রাজনীতিক দীর্ঘ্য সময় কাটিয়েছেন প্রবাসে। দূরূহ যোগাযোগ ব্যবস্থাপূর্ন গোপালপুরের এক অজোপাড়াগায়ের দুরন্ত কিশোর বিরল প্রতিভাধর এই বঙ্গবন্ধু সৈনিক তানভীর হাসান (ছোট মনির) তার মেধা, পরিশ্রম, অধ্যবসায়, সততা ও ব্যবহার গুণে তর তর করে সিঁড়ি বেঁয়ে উপরে উঠে গেলেও জন্মস্থানের মায়া ছাড়তে পারেননি। প্রবাস জীবনের অর্থ বিত্ত প্রাচুর্য্য ও সুখ সাচ্ছন্দ তাকে ধরে রাখতে পারেনি। প্রবাসে উপার্জিত প্রচুর টাকা দু-হাতে ব্যয় করে যাচ্ছেন ভূঞাপুর গোপালপুরের ভাগ্যোন্নয়নে। তার ব্যক্তিগত অনুদানে ইতিমধ্যে উজ্জীবিত হয়ে উঠেছে অবহেলিত জনপদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান ও স্বশান ঘাট। ক্লাবগুলোতে পৌঁছে গেছে খেলাধূলার সরঞ্জাম, সংষ্কার করা হচ্ছে অনেক খেলার মাঠ। বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত বিস্তীর্ণ চরাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে তানভীর হাসান (ছোট মনির) হয়েছেন বৃহৎ জনগোষ্ঠির আপনজন। এই মানুষটির ব্যক্তিগত অনুদানে পয়সার অভাবে ঝরে পড়া অনেক শিক্ষার্থী আবার ফিরে যাচ্ছে বিদ্যালয়ে। এই মানুষটির ব্যক্তিগত অনুদানে কন্যাদ্বায় থেকে মুক্তি পেয়েছেন অনেক কন্যাদ্বায়গ্রস্থ পিতা। তার টাকায় চিকিৎসা করে মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন কেউ কেউ উল্লেখ করে এই মানুষটির সরলতার সুযোগে তার চারপাশে সুযোগ সন্ধানী সিজনাল বার্ডদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও অনেকে খেদোক্তি উচ্চারণ করেন। আমাদের এই দেশে আজও এমন দু’একজন রাজনীতিবিদের দেখা পাওয়া যায় যারা সত্যিকার অর্থেই দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করেন। তারা নিজের সুখ সাচ্ছন্দ্য নিয়ে কখনো ভাবেন না-ভাবেন দেশ ও জাতিকে নিয়ে। তাদের থাকেনা কোন লোভ লালসা-থাকেনা কোন অহমিকা আত্ম অহংকার। রজনীগন্ধা ফুলের মত নিজেকে বিলিয়েই তৃপ্ত তারা। তাদের দেখা যায় মানুষের সুখে প্রাণ খুলে হাসতে-মানুষের দুঃখে শিশুর মত করে কাঁদতে। দেশ ও জাতির কল্যাণে আত্ম নিবেদিত মায়াভরা মুখ মিষ্টি কন্ঠ ও শিশু সুলভ আচার আচরণের অধিকারী তেমনি একজন তেজদীপ্ত ত্যাগী রাজনীতিক তানভীর হাসান (ছোট মনির)। এই মানুষটি চান ভূঞাপুর ও গোপালপুরকে দুর্নীতি মুক্ত শোভনীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে-দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে। তাই তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে ভূঞাপুর গোপালপুরের মানুষ। দলমত নির্বিশেষে এই দুটো উপজেলার সিংহভাগ মানুষ আশা করছেন তাদের প্রিয় মানুষ তানভীর হাসান (ছোট মনির) আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here