২০৮০। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মহানবী হযরত মুহাম্মদ (সা) আ- মানদর কাছে এসে দেখলেন যে, আমরা তাকদীর সম্পর্কে তর্ক-বিতর্ক করছি। এতে তিনি খুবই রাগানিত হলেন, এমনকি তাঁর চেহারা মুবারক লাল হয়ে গেল এবং তাঁর দুই গালে যেন ডালিম নিংড়িয়ে দেয়া হয়েছে।
অতঃপর তিনি বলেন : তোমরা কি এজন্য আদেশপ্রাপ্ত হয়েছ, না আমি তোমাদের প্রতি এটা নিয়ে এ তোমাদের পূর্ববর্তী লোকেরা যখনই এ বিষয়ে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়েছে তখনই ধ্বংস হয়েছে। আমি তোমাদেরকে দৃঢ় সংকল্পের সাথে বলছি : তোমরা যেন কখনো এ বিষয়ে বিতর্কে লিপ্ত না হও।

