রুকূ’র দোয়া

0
232

হযরত হুযায়ফা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে নামায পড়েছি। তিনি রুকূ করতে গিয়ে বললেন, ‘সুবহানা রাব্বিয়াল আজীম’ আর সিজদা করতে গিয়া বললেন, ‘সুবহানা রাব্বিয়াল আ’লা।’ হযরত রিফা’আ ইবনে রাফি বদরী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং নামায আদায় করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছিলেন। কিন্তু সে তা টের পায় নাই। সে নামায শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তাঁকে সালাম করলে তিনি তাঁর সালামের জওয়াব দিয়ে বললেন, যাও পুনরায় নামায আদায় কর । কেননা তুমি নামায আদায় করো নাই। তিনি (রাবী) বলেন, আমার স্মরণ নাই, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারে সেই ব্যক্তি বলিল, ঐ সত্তার শপথ! যিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। আমি তো খুব চেষ্টা করল- াম। অতএব আমাকে শিখিয়ে দিন এবং দেখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি নামায পড়তে ইচ্ছা করবে তখন উত্তমরূপে উযু করবে। তার পর দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করবে। তার পর তাকবীর বলবে, অতঃপর কুরআন পড়বে, তার পর রুকূ করবে ধীরস্থিরভাবে। অতঃপর মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবে। এর পর সিজদা করবে স্থিরভাবে, অতঃপর মাথা তুলে স্থিরভাবে বসে পড়বে। আবার সিজদা করবে স্থিরভাবে। যখন তুমি এরূপ করবে তখন তুমি তোমার নামায পূর্ণ করলে। তাহা হইতে যতটুকু কম করিলে, ততটুকু তোমার নামায হতে কম করলে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here