আদম (আ) ও মূসা (আ)-এর পারস্পরিক বিতর্ক

0
276

২০৮১। হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন (বর্ জগতে) আদম (আ) ও মূসা (আ) পরস্পর বিতর্কে লিপ্ত হন। মুসা (আ) আদম (আ)-কে বলেন : আপনি তো সেই আদম, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে তার রূহ্ ফুকে দিয়েছেন। আ আপনিই মানবজাতির বিপথগামী ও তাদের বেহেশত থেকে বহিষ্কারের কারণ হলেন? হুযূর (সা বলেন : অতঃপর আদম (আ) বলেন : আপনিই তো মূসা, আল্লাহ আপনাকে তাঁর সাথে কথা বলার জন্য মনোনীত করেছেন। আপনি আমাকে এমন একটি কাজের জন্য অভিযুক্ত করেছেন, যা করার সিদ্ধান্ত আসমান-যমীন সৃষ্টির পূর্বেই আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন । অন্তরে সেই বিতর্কে আদম (আ) মূসা (আ)-এর উপর বিজয়ী হন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here