ঢাকায় শ্রমজীবী মানুষের ভুখা বিক্ষোভ মিছিল

0
112

সিনিয়র স্টাফ রিপোর্টার : দুর্নীতি , লুটপাট বন্ধ ও আকাশছোঁয়া দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১৩ জুলাই) বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় তারা দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে নানা স্লোগান দেয়। 

ক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলে,”, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যে দাম এখন আকাশছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here