আবেদ আলীকে বাচাতে মরিয়া

0
117

আবেদ আলীকে বাচাতে মরিয়া

তাসলিমা ইসলামঃ  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস ইস্যুতে সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের এমন সংবেদনশীল পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে খোদ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের দায়-দায়িত্ব পালন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সিআইডি যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে সৈয়দ আবেদ আলীকে নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। এদিকে, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছে,” ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে কেউ বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পেয়েছে, এমন প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

গ্রেপ্তার আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে যারা বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার হয়েছে, তাদেরকে অনেকেই ‘আবেদ ক্যাডার’ হিসেবে সম্বোধন করছে। আর এই আবেদ ক্যাডাররা এখন আবেদ আলীকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে।

 সূত্রে জানা গেছে, ফাঁস হওয়া প্রশ্নে পাস করে চাকরিরত বিসিএস ক্যাডাররা আবেদ আলী রক্ষা কমিটির মতো কাজ করছে, এমন তথ্য মিলেছে। কারণ আবেদ আলীকে আরও জিজ্ঞাসাবাদ করলে, কারা কারা প্রশ্নফাঁসে উত্তীর্ণ হয়ে গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের নাম বলে দিতে পারে বলে আশঙ্কা করছে অনেকে। বিসিএসের সব সেক্টরে আবেদ আলীর ক্যাডার রয়েছে। তারা বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আবেদ আলীর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে অনেকে বিব্রত বোধ করছে।

এদিকে, আবেদ আলীর প্রশ্নফাঁসে যারা প্রশাসনে ঢুকেছে তারা দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় লিপ্ত। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনারও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here