ডোবায় মিলল হাত-পা বাঁধা তরুণীর লাশ

0
668

যশোরে হাত ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি সিটি কলেজ মসজিদের পাশে ডোবা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সিটি কলেজ মসজিদের কাছে ডোবার পাশে যান।

Advertisement

তারা ভাবছিলেন কোরবানির পশুর উচ্ছিষ্ট ফেলায় দুর্গন্ধ ছড়িয়েছে। কিন্তু পাশেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পলিথিনে মোড়ানো মানুষের মরদেহ দেখতে পাওয়া যায়। কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনবন্দি মানুষের লাশ দেখতে পায়। রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অন্য কোথাও হত্যা করে তরুণীকে কলেজ ক্যাম্পাসের ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সেই কারণে মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। তরুণীর পরনে শাড়ি রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here