ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
601

ইট বোঝাই ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মাদারীপুরের কালকিনিতে রাহাত কাজী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উ. রমজানপুর গ্রামের রাজ্জাক কাজীর ছেলে।

Advertisement

নিহতের পরিবার সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে খাসেরহাট সড়কের সমিতিরহাট নামক স্থানে পৌছালে পিছন থেকে ইট ভর্তি ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানার তদন্ত কর্মকর্তা এস.আই কাঞ্চন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here