জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৭৭টি প্রতিষ্ঠানকে ৪.৭৮ লক্ষ টাকা জরিমানা

0
1200

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ২৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, নেত্রকোণা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঝিনাইদহ, সিলেট, নওগাঁ, যশোর, বরিশাল, খুলনা, ব্রাহ্মণবাড়ীয়া, রাজশাহী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, বগুড়া ও পটুয়াখালীতে আজ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর আদাবর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে সুমন ফুড প্রোডাক্ট ও শাহাদাৎ বেকারীকে যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে তামান্না ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে চওঈঅঝঝঙ ইষড়পশ ইঁংঃবৎ ও গঁহপযরবং-২ ইষড়পশ ইঁংঃবৎ কে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকাসহ মোট ৫৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,৫০০ টাকা প্রদান করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে হাজী ফুড সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে রয়েল হোস্ট রেস্টুরেন্ট ও দি রাশিদীয়া হোটেলকে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ৫০ হাজার টাকাসহ মোট ১,৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানের নেতৃত্বে টাঙ্গাইলের ধাঁনবাড়ী উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফেরদৌস শিকদারের নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে মাদারীপুরের কালকিনি উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮,৫০০ টাকাসহ মোট ৫২,৫০০ টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদীর নেতৃত্বে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে লালমনিরহাট সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ এর নেতৃত্বে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দল্লাহ আল মাসুমের নেতৃত্বে নওগাঁ এর মহাদেবপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে যশোর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২,৫০০ টাকা, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৯,৩০০ টাকা, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে দিনাজপুর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬,৫০০ টাকা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে বগুড়া সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকাসহ মোট ১,৮০,৩০০ টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতাতে কারচুপি, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজকের ২৬টি বাজার তদারকি ও ২টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ৪,৭৮,৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ২ জন অভিযোগকারীকে মং ১,৫০০ টাকা প্রদান করা হয়। বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৬ ডিসেম্বর ২০১৬ তারিখে অভিযোগ শুনানীর মাধ্যমে প্রনব কুমার প্রামানিক কর্তৃক প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আগোরা সুপার সপকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ২৫০ টাকা প্রদান করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here