চিত্র নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২৬ এপ্রিল

0
8281

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।

Advertisement

রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ।

২০১৬ সালের ৬ ডিসেম্বর আলোচিত মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।

এর আগে বিচার বিভাগীয় তদন্তের ওপর নারাজীর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালত র‌্যাবকে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন করলে র‌্যাবকে দেওয়া তদন্তের আদেশ বেআইনি ঘোষণা করা হয়।

মামলার আসামিরা হলেন-আজিজ মোহাম্মাদ ভাই, সালমান শাহের স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, রেজভী আহমেদ ওরফে ফরহাদ, এফডিসির সহকারী নিত্য পরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহপরিচারিকা মনোয়ারা বেগম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের ১১/বি নিউস্কাটন রোর্ডের স্কাটন প্লাজার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামেলি পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিংসকরা মৃত ঘোষণা করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here