যুবকের মরদেহ উদ্ধার কীর্তনখোলা নদীতে

0
654

বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতএক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ রবিবার বরিশাল নদী বন্দর সংলগ্ন এই নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, সকালে বন্দরের একতলা লঞ্চ ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে লাল চেক শার্ট পরিহিত একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here