এবার কাপড়ের ব্যাগে মিলল তরুণীর লাশ

0
843

রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশ থেকে কাপড়ের ব্যাগ থেকে অজ্ঞাত তরুণীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার সকালে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক রাইজিংবিডিকে বলেন, আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ খুলে ওই তরুণীর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here