খাবার খেতে নবীর সুন্নাহ কি জেনে নিন

0
545

উমার ইবনু আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি ছোট ছেলে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ নিয়মেই খাদ্য গ্রহণ করতাম। যার যার কাছের থেকে আহার করা। [সহিহ বুখারি : ৫৩৭৬, ৫৩৭৮]  আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ আহার করতে বসলে যেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে। সে যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন বলেঃ ( بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ )খাবারের শুরুতে আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম।[1] সহীহ। [1]. তিরমিযী, নাসায়ী, আহমাদ, দারিমী। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ।( সুনান আবু দাউদ : ৩৭৬৭

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here