কবিতাঃ ঘুরতে যাবো
কবিঃ জান্নাতুল ফেরদৌস
প্রকাশকালঃ ১৩.০২.২০২৩ খ্রিঃ
আচ্ছা যুবরাজ
আজ তুমি আসবে।
আজ সাদা শার্টে আসবে
ট্রেনে ঘুরতে যাব।
বহু দূরে
অজানা দূর পাহাড়ে।
খোলা চুলে গাঁদা ফুল পড়ব
হলুদ ফুলের সব আবেগ।
তুমি আমায় দেবে
ফাগুন হাওয়ায় আজ হাওয়ায় উড়বো।
রাত হলে গানের আড্ডায় মাতাবো দুজন
তোমার হৃদয়ে।
সে তারা ভরা রাতে
রাত হোক না যত গভীর।
আজ রাতে ফাগুনের মোহনায় হারাবো
আজ রঙিলা ভ্রমর হয়ে আসবে।
যুবরাজ আমার
সাদা শার্ট পড়া যুবরাজ।
আজ রাত যেন
ভোর না হয়।
আজ তোমার ভালোবাসার মনের
ভাব সবটুকু আমি পড়তে চাই।
ভেঙে গেছে সব লাজ
যুবরাজ আসবে।
ফাগুনের পূর্ণিমা রাতে
ডুবু ডুবে আমার হৃদয়জলে গেল।
তোমার মায়া ভরা
ওই নেশা ভরা চোখ কখন হারিয়েছি।
নিজের হৃদয় গোপনে অজান্তে
তোমার ভালোবাসা অন্ধ হয়েছি।
সব বিধাতার ইচ্ছে
বিধাতা চেয়েছিলাম আমাদের দেখা হোক।
আমার সাদা শার্ট পরা যুবরাজ
দিয়েছি সব ভালোবাসা।
নিজেকে পারিনা আটকাতে
মন তোমার হৃদয় বাধা পড়তে চায়।
আমি হতে চাই তোমার ঠোঁটের তিল
আমি হতে চাই তোমার হৃদয় স্পন্দন।
আজ বাতাসে বইছে ভালোবাসা হাওয়া
এক ফাল্গুনী হাওয়া।
ভালোবাসার এক নীরব হওয়া
ঘুরতে যাব যুবরাজ।

