শত শহীদের রক্তে ভেজা এম. এম. তালুকদারের গাঁ

0
501

কবিতাঃ শহীদ স্মরণে
কবিঃ এম. এম. তালুকদার
প্রকাশকালঃ ১২.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

শত শহীদের রক্তে ভেজা
আমার শ্যামল গাঁ,
লাখো মানুষের কণ্ঠে বাজে
আমার সোনার বাংলা।
এমনকি ভাই দেশ আছে রে
যারা ভাষার জন্য দিলেন প্রাণ,
মায়ের ভাষা আনতে গিয়ে
শহীদ হলেন কতো প্রাণ।
বছর ঘুরে ফাগুন আসে
ফুল ফোটেছে গাছে গাছে,
শহীদ ভাইদের করছি স্মরণ
ফুল দিয়ে শহীদ মনারে।
ভাইয়ের রক্তে পেয়েছি মায়ের ভাষা
ঠাই পেয়েছে আজি বিশ্বে।
তোমরা রবে বাঙ্গালীর মনে
রবে বাংলার ঘরে ঘরে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here