কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ

0
427

কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট ও বেড়িবাঁধের বাহিরে খাস জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এসব দোকান ঘর উচ্ছেদ করা হয়। এর আগে সৈকতে থাকা আর শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। আগামী ২০ জানুয়ারি তিনদিন ব্যাপী কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ লক্ষ্যে বীচের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের বলেন, নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে আজ ৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here