সুনামগঞ্জে হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

0
441

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার ৭জন আসামীকে গ্রেফতার করেছে (র‌্যাব) গ্রেফতারকৃতরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের মুহিবুর রহমান (৪২), মাহমুদ আলী (৬০), সুরুজ আলী (৩৫), আছকির আলী (৪৫), ওয়াহিদ আলী (৪০), মাসুক মিয়া (৪৩) ও সেলিম মিয়া (৩২)। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্ভর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে র‌্যাব সূত্রে জানা গেছে- গত ১৭ অক্টোবর জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস সড়কে সিএনজি চালিতো অটোরিক্সা একটি গরুকে ধাক্ষা দেয়। এঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরে শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা নং-৯ দায়ের করার পর গ্রেফতারকৃত ৭জন আসামী পালাতক ছিল। এবিষয়টি জানতে পেরে র‌্যাব অভিযান চালিয়ে সুনামগঞ্জ পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গতকাল বুধবার (২৯ ডিসেম্ভর) রাতে থানায় হস্তান্তর করে।

Advertisement

র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বে থাকা মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here