দুমকিতে ডাম্পট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত, আহত-১

0
437

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন (৪৫) নিহত ও অপর আরোহী রফিকুল ইসলাম(৫০) আহত হয়েছে।শনিবার ১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ডাম্পট্রাকটি আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুত বেগের একটি নম্বরপ্লেট বিহীন ডাম্পট্রাক দু’জন আরোহীসহ দাড়িয়ে থাকা মোটরসাইকেলটি (পটুয়াখালী ল-১১-১৪৪২) চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় আহতদ্বয়কে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শওকত হোসেনের মৃত্যু ঘটে। অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ কনস্টবল শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতয়ালী থানার কর্ণকাঠি গ্রামে এবং তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই বলে জানাযায়।   দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘাতক ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য শওকত হোসেনের লাশ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় আছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here