কুমিল্লার চৌদ্দগ্রামে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

0
129

মো. বিল্লাল হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রামে আপন বড় ভাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যাকারী মাদকাসক্ত ছোট ভাই মো. বাহারকে (৩৩) গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি তাঁর দেখানো স্থান হতে উদ্ধার করা হয়েছে। 

Advertisement

গ্রেফতারকৃত আসামী মোঃ বাহার (৩৩) উপজেলার বাতিসা ইউনিয়নের চান্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

ওসি ত্রিনাথ সাহা জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল প্রায় ১২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আসামি বাহারকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহার (৩৩) হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ঘাতক বাহার (৩৩) কে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড,।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহার (৩৩) এর বিরোধ চলে আসছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উভয়ের মধ্যে বাকবিতন্ডা (ঝগড়াঝাটি) হতো। ২৬ জুন (বুধবার) সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে নিজের বাড়ির উঠানেই ছাগল পালনকে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ছোট ভাই বাহার (৩৩) তার ঘর থেকে ধারালো বটি এনে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ইলিয়াছ গুরুতর আহত হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইলিয়াছকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here