অপরাধ বিচিত্রা রিপোর্ট : ধামরাইয়ে অপরাধ বিচিত্রার নিজস্ব প্রতিবেদক আমির হামজা কে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী। জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্ৰামে ক্রাইম ম্যাগাজিন অপরাধ নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আমির হামজা ও তার পরিবারকে জমি সংক্রান্ত জের ধরে পুলিশ কনস্টেবলে আলমগীর ও বদরুল গংরা হত্যার হুমকি দিয়েছে। সাংবাদিক আমির হামজা নিরাপত্তার জন্য ধামরাই থানায় একটি সাধারণ ডায়রি করেছে। যার ডায়রি নাম্বার -১১৪২ তাং-২৫/৬/২৪ ।
এদিকে আজ ২৯ জুন রবিবার সকাল সাড়ে ৮ টার সময় পুলিশ কনস্টেবলে আলমগীর ও নাজিম উদ্দিন গংরা ৫০/৬০ জন সন্ত্রাসী ভাড়া করে এনে সাংবাদিক আমির হামজার বাড়ি ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলার প্রস্তুতি নেন ।
পরে সাংবাদিক আমির হামজা ৯৯৯ লাইনে ফোন দিলে ধামরাই থানার পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) ফয়েজ সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসী দের কবল থেকে তাকে রক্ষা করে । সাংবাদিক আমির হামজা ও তার পরিবার সন্ত্রাসীদের হুমকিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

