কুমিল্লার এক ভবন থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

0
162

মো. বিল্লাল হোসেন: কুমিল্লার একটি ভবন থেকে শান হুয়ানমেই (৫২) নামে এক নারী চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ই‌পি‌জেড ফাঁড়ি পুলিশ। ২৯ জুন (শনিবার) সকাল ৯ টার দিকে নগরীর শ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম শান হুয়ানমেই (৫২)। তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে চাকুরী করতেন বলে জানা যায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সুএে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনে ৩য় তলায় অন্যান্যে চীনা নাগরিকদের সাথে থাকতেন তিনি।

অন্যান্য সহকর্মীরা দৈনন্দিন এর মতো সকাল ৮:৩০ মিনিটের সময় অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে এবং অনেক ডাকাডাকির পর কোনরকম সারা শব্দ না পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন ,পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

কুমিল্লা ই‌পি‌জেড ফাঁড়ি’র ইনচার্জ কবির হোসেন বলেন, সংবাদ পেয়ে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর বাকিটা বলা যাবে। নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন, স্বামী আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here