পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু সম্পত্তি ক্রোকের নির্দেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81002

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81002, 'post_views_count', '0')

0

মোঃএনামুল হক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলুর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,আসামী কাজী মাহামুদুর রহমান,২৯ অক্টোবরে ২০২০ সালে দুদক দিনাজপুর অফিসে  তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দূর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মো.আজমির শরিফ মারজী বাদী হয়ে ২০২৪ সালের পহেলা ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।
তদন্তকালে আসামী কাজী মাহামুদুর রহমান তার নামে স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর অস্বাবর সম্পদ, বিক্রি করে বিদেশ পালানোর চেষ্টা করছেন।পরে আসামী ও তার স্ত্রী তহুরা বেগম,এর নামে অর্জিত সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করার জন্য বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ এ ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচলক ও তদন্তকারী কর্মকর্তা ৯ জুন আবেদন করেন।
অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, আমার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে এটা আমি জানি, তবে আজকের আদালতের আদেশ সম্পর্কে জানা নেই।
পাবলিক প্রসিকিউটর দুদক সিনিয়র স্পেশাল জজ আদালত পঞ্চগড়,

Advertisement


আইনজীবি হাবিবুল ইসলাম হাবীব বিষযটি নিশ্চিত করে তিনি বলেন,দুদক আইনে ওই চেয়ারম্যানসহ তার স্ত্রীর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here