কাফরুলের ওসি এখন জুয়ার র্বোড চালায়

0
696

তাসমিয়াঃ-

Advertisement

কাফরুল থানাধীন মিরপুর ১৩ নতুন কাচাঁ বাজারে প্রকাশ্যে চলছে মোসতাক মাতবরের দায়িত্বে ওসি কাফরুলের জমজমাট জুয়ার আসর।এলাকার সাধারন লোক জন বাজার করতে এসে মোসতাকের যাদুকরি জুয়ার আসরে আসক্ত হয়ে র্সবশান্ত হয়ে শূন্য পকেটে খালি বাজারের থলে নিয়ে ঘরে ফিরছে। না খেয়ে উপস করছে শত শত পরিবার । অভাবের তারনায় স্কুল কলেজে যেতে পারছে না শত শত ছেলে মেয়ে ফলে শিক্ষার হার কমে যাচ্ছে।

জুয়ায় আসক্ত জুয়ারু সব হারিয়ে যেখানে পেটের ক্ষুদা নিবারণ করতে পারে না সেখানে পড়ালেখার খরচ কোথায় থেকে দিবে। এলাকার প্রায় প্রতিটি ঘরে ঝগড়া বিবাদ, সংসার ভাঙ্গা তাদের নিত্য দিনের বিষয়। নিঃস্ব হওয়া জুয়ারুদের সুচতুর মোসতাক মাতবর আবার লাভের উপর(সুদ) টাকা দেওয়ার ব্যবস্থা রেখেছে তার জুয়ারুদের ধরে রাখার জন্য।এতে করে জুয়ারুরা আরও নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে।আর জুয়ারু মোসতাকের পরিচালনায় ওসি কাফরুল আরও লাভবান হচ্ছে । হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা । অবৈধ কাচাঁ টাকার লোভে অšধ হয়ে আছে ওসি কাফরুল। লোক জন থানায় অভিযোগ নিয়ে আসলে হতাস হয়ে ফিরে আসে ঘরে। কার কথা কে শোনে জুয়ার মালিক যেখানে ওসি নিজেই। জনগনের আহাজারি শোনার বা দেখার কেউ নাই। এলাকা বাসির অভিযোগের ভিত্তিতে জুয়ারু মোসতাক মাতবর থেকে জানতে চাইলে সে বললো দেখেন আমি এখানে একা ব্যবসা করছিনা প্রশাসনকে ম্যনেজ করে ব্যবসা করছি। আপনাদের কিছু বলার থাকলে থানায় গিয়ে বলেন। এই জুয়া থেকে পরিত্রানের জন্য এলাকা বাসী প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here