কাজিপুরে বন্যার পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন

0
594
DCIM CAMERA

মোঃ শফিকুল ইসলাম: সিরাজগঞ্জের কাজিপুরে চলমান বন্যায় পানি হ্রাস পাওয়ায় নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের খুদবান্দি মৌজা ও বিয়াড়া মৌজার খুদবান্দি গ্রামে কাটা তলা (নৌকা ঘাট) পানি কমার সাথে সাথে বেড়েছে ভাঙ্গন। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায় গত ২/৩ দিনে ৩০/৩৫ হাত ভিটে মাটি ও আবাদী জমিসহ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বসবাসকারী মৃত- মজিবুর রহমানের পুত্র বকুল সরকার ও মৃত- আব্দুল খালেকের পুত্র শামীম জানান, ৩/২ দিনের ব্যবধানে এখানকার ভিটে-মাটি বা বাড়ির জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

Advertisement

৮/১০ টি পরিবার ইতোমধ্যে ভিটা-মাটি হারিয়ে নিঃশ^ হয়ে পড়েছে। ভূক্তভোগী নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক জানান, পানি কমার সাথে সাথে কাটাতলা নৌকাঘাটে ভাঙ্গন শুরু হয়েছে।

সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কোন মতে বাড়ি-ঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এমতাবস্থায় আশে-পাশের অনেক বাড়ি-ঘর ও জমি-জমা রক্ষার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ,কে,এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং ইতোমধ্যে উধ্বর্তন কর্মকর্তাকে অবগত করেছি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here