উজিরপুরে এক রশিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

0
778

বরিশালের উজিরপুরে এক রশিতে ঝুলে আত্মহত্যা করলেন প্রেমিক যুগল। মৃত্যুর পরে যেন এক কবরে দাফন দেওয়া হয় বোনের মোবাইলে বার্তা পাঠিয়ে ঝুলে পড়লেন রশিতে। উভয়ই খ্রিষ্টান সম্প্রদায়ের লোক। উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের সমির বালার ছেলে ১ সন্তানের জনক প্রিন্স বালা এবং একই এলাকার তোতা মজুমদারের মেয়ে তৃষ্ণা মজুমদার(১৬) এর লাশ ৭ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় পশ্চিম কারফা গ্রামের খোকন রায়ের বাড়ীর পুকুর পাড়ের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। প্রিন্স বালা ৮ বছর পূর্বে আগৈলঝাড়া উপজেলার রামেরবাজারে তালতলা মাঠ এলাকার নিরঞ্জন মিস্ত্রীর মেয়ে মিনু রানীকে বিবাহ করে। বর্তমানে তাদের ৫ বছরের ১টি সন্তান রয়েছে। মিনু জানান ২ বছর যাবৎ পশ্চিম কারফা গ্রামের খোকন রায়ের বাড়ীতে স্বামী সন্তান নিয়ে ভাড়া থাকি ৬ জুলাই সকালে সন্তানসহ আমরা বাবার বাড়ীতে বেড়াতে যাই।

Advertisement

বিকালে তার স্বামী চলে আসে। এদিকে ৬ জুলাই রাত ১১:৩৯ মিনিটের সময় প্রিন্সের মোবাইল থেকে তার বোন শিল্পিকে বার্তা পাঠিয়ে জানান যে তার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।

সে তৃষ্ণাকে ভালবেসে স্বেচ্ছায় আত্মহত্যার পথ বেচে নিয়েছে। তবে তাকে আরো অনুরোধ করেছে যে তাদের মৃত্যুর পরে যেন একই কবরে দাফন করা হয়।

খোকন রায়ের মা গীতা রানী রায়(৮০) জানান ঘরে কেহ না থাকায় সন্ধ্যার পূর্বেই ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পরি। সকালে উঠে দুজনকে আম গাছের সাথে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেই।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তিনি জানান এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here