কাজিপুরে পিতা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

0
620

মোঃ শফিকুল ইসলাম: পিতা হত্যাকারী খুনি শাহিনের ফাঁসি দাবি করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্ৰামে মানববন্ধন করেছে নিহত বাছেদের মেয়েরা। মঙ্গলবার ৭জুলাই বিকেলে পাটাগ্ৰাম ওয়াবদা বাঁধ সংলগ্ন মসজিদের সামনে এলাকাবাসীর অংশগ্রহণে নিহত বাসেদের তিন মেয়ে ছনিয়া, জনি ও সুমাইয়া প্লেকার্ড হাতে পিতা হত্যাকারীর ফাঁসি দাবি করে। এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা প্রকাশ্যে দিবালোকে গলায় কাঁচির আঘাতে নিহত হওয়া বাছেদের খুনী শাহিনের ফাঁসি দাবি করে বক্তব্য প্রদান করে।প্রসঙ্গত, গত ৫জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শাহিনের খড়কাঁটা কাঁচির আঘাতে মৃত্যু বরণ করে বাছেদ। এ ঘটনায় ৩জনকে আসামি করে  কাজিপুর থানায় মামলা মামলা দায়ের করে নিহত বাছেদের স্ত্রী।

Advertisement

মামলায় মুল আসামি শাহিন ছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। শাহিনকে গে্রেফতার ও ফাঁসির দাবিতে উক্ত মানব বন্ধনের আয়োজন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here