কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46186

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46186, 'post_views_count', '0')

0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: রবিবার সকালে কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৩০০ পিচ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক মোঃ খালেদ আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

Advertisement

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান। এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা ব্যবস্থাপক মোঃ আবুল হাসান, আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখার অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান, কলারোয়া এমআর ফাউন্ডেশন একাডেমীর প্রধান শিক্ষক আবুল হোসেন, ব্যবসায়ী বাবু প্রমুখ। এই সময় অনুষ্ঠানে কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু তার বক্তব্যে বলেন-আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানমূখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন। এছাড়া তিনি প্রত্যেকে ১০ টাকা দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখায় নতুন হিসাব খোলার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান এবং ব্যাংকের সকল কর্মসূচীতে কলারোয়া বাজারের ব্যবসায়ীবৃন্দের অংশ গ্রহণকে সাধুবাদ জানান।

তিনি আরো বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের  কাজ করে যাচ্ছি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সকল ধরনের সামাজিক কাজে সবসময় অংশ গ্রহন করে যাচ্ছেন। পরে তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাদের আন্তরিকতা ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here