কলারোয়ায় পৃথক অভিযানে ৫ব্যক্তি আটক, গাঁজা-ফেনসিডিল উদ্ধার

0
671

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৫ ব্যক্তি আটক হয়েছে। এদের মধ্যে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার ৩জন আসামী রয়েছেন। থানা জানায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরসকাটি বাজার এলাকা থেকে শনিবার মিরাজুল ইসলাম ঢালী (৪০) কে ১০ বোতল ফেনসিডিলসহ আটক হয়।

Advertisement

সে খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগের মৃত আলী আহম্মেদ ঢালীর ছেলে। অপর এক অভিযানে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রাম থেকে আসাদুল খাঁ (৪২) কে ১’শ গ্রাম গাঁজাসহ আটক হয়।

সে মীরডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে। একই রাতে নিয়মিত মামলার আসামি উপজেলার কেঁড়াগাছি গ্রামের বাবর আলীর ছেলে জাহাঙ্গীর (৩৫), উপজেলা ব্রজবাকসা গ্রামের মৃত তরফ ঘড়ামীর ছেলে মতিয়ার রহমান (৩৭) ও একই গ্রামের নূর হোসেনের পুত্র মাসুম বিল্লাহ (৩১)কে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে। রবিবার সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here