কলারোয়া সীমান্তে ৬ কেজি গাজাসহ এক যুবক আটক

0
557

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৬ কেজি গাজাসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। সে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের হযরত আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সে সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসআর ২আরবির জিরো পয়েন্ট দিয়ে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।

Advertisement

পরে তার কাছে থাকা কাপড়ের ব্যাগে তল্লাসী চালিয়ে ৬ কেজি গাজা উদ্ধার করে। এ বিষয়ে সীমান্তের তলুইগাছা বিজিবির নায়েক সুবেদার ফারুক কামাল বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here