কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

0
592

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদী দিবস উপলক্ষ্যে আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে রবিবার বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Advertisement

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল-দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং ভরাট রোধে খননের দাবি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here