মুক্তা সভাপতি, আরিফ সাধারণ সম্পাদক কলাপাড়ায় বিএমএসএফ’র কমিটি গঠন

0
568

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কমিটি গঠন করা হয়েছে। এইচ আর মুক্তা (দৈনিক তারুন্যের বার্তা) সভাপতি ও মো. আরিফ সিকদারকে (দৈনিক জনতা) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া চায়না গার্ডেন রেঁস্তোরায় এক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কলাপাড়া উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির তালুকদার।

Advertisement


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আবু জাফরের নির্দেশনায় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বিএমএসএফ’র ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্য কলাপাড়া উপজেলার এ কমিটি গঠন করেন।


কমিটির অন্যান্য সদস্য হলো সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হাসনাত (রিমন), সহ-সভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নীল রতন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল ইসলাম (দোলন ঢালী), দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন আল আহসান, ক্রীড়া সম্পাদক মো: তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নয়ন গাইন, সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. ইমাম হাসন, কোষাধ্যক্ষ প্রনব নারায়ন বিশ্বাস, নির্বাহী সদস্য এস,কে রঞ্জন, মোস্তাফিজুর রহমান সুজন, মো: নাসির উদ্দিন ও মো. নেছারুল ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here