জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ তাঁকে বিশ্বনেত্রী হিসেবে পরিচিত করেছে মোঃ মিজানুর রহমান মিজু

0
421

জাতিসংঘে সাধারণ পরিষদে গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের ভূয়সী প্রশংসা করে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু বলেছেন জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ তাঁকে বিশ্বনেত্রী হিসেবে পরিচিত করেছে।

Advertisement

আজ ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সহিংসতা, বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদ মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহŸান জানিয়েছেন। করোনা মহামারীতে বৈশ্বিক প্রকট চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সমতার ভিত্তিতে সব দেশ যেন ভ্যাকসিন পায়, তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোর তাগিদ দেন তিনি। তাঁর এই বক্তব্য বিশ্বের স্বল্পোন্নত ও ছোট রাষ্ট্রগুলোর প্রাণের দাবি। যারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না তারা যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন সময় মত পেতে পারে সে দাবি উত্থাপন করে তিনি সেসব রাষ্ট্রেরও প্রতিনিধিত্ব করেছেন।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘে এবারের ভাষণ বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করেছে। আমরা তাঁর এ সময়োপযোগী বক্তব্যকে স্বাগত জানাই।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here