কবি হুমায়ুন কবির এর এ কেমনে এলোমেলো জীবন

0
402

কবিতাঃ এলোমেলো জীবন
কবিঃ হুমায়ুন কবির
প্রকাশকালঃ ১৪.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

লিখতে গেলে কবিতা
ভেসে ওঠে চোখের সামনে তোমার ছবি টা
তোমায় নিয়ে লিখতে গেলে হতে চায় না শেষ
হৃদয়ে আছো তুমি বাস্তবে তুমি নিরুদ্দেশ।
তোমার অনূভুতি আমায় দেয় না রাতে ঘুমাতে
কি করে পারো তুমি থাকতে আমায় ভুলে।
তোমার দেয়া স্মৃতি গুলো পারিনি তো ভুলতে
স্মৃতি গুলো ভুলতে পারলে একা পারতাম চলিতে।
আমার কোনো স্মৃতি তোমার পড়ে না আজ মনে
মনে পরলে এ ভাবে আর থাকতে না স্বরে অন্য খানে।
তোমায় আমি ভালোবাসি জীবনের চেয়ে বেশি
তাইতো আমায় করে গেলে এতো বেশি দোষী।
তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই
তুমি সুখে থাক সুখী হও কামনা আমার এটাই।
নতুন করে বলবো না আর ফিরে এসো তুমি
তোমার সুখেই আমি সুখী যেখানেই থাকি আমি।
তোমার সামনে কোনো দিন দাঁড়াতে চাই না আর
তুমি আমাকে ছেড়ে সাজিয়েছো যখন অন্যের সংসার।
কি করে তোমায় ভুলে যাবো যদি বলে যেতে
তোমার কথায় চলে দেখতাম পারি কি ভুলে থাকতে।
ভালোবাসা নাকি সৃষ্টি কর্তার দান
যে ভালোবাসা দিলে তুমি কি দিবো প্রতিদান।
আমার এই জীবন টা ছাড়া নেই তো কিছু বাকি
তোমার জন্য হাজার বার জীবন টা বাজী রাখতে পারি।
আমি তো কোনো দিনই হতে চাই না কবি
তারপরও ভাবনা আমার তোমায় নিয়েই ভাবি।
এখন তুমি অনেক দূরে সুখেই করছো বাস
আমাকে কেনো এমন করে গেলে স্বর্বনাশ।
সুখের আশায় ধরে ছিলাম তোমার দুটি হাত
কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমায় করবে বরবাদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here