কবিতাঃ প্রেম আসে নিরবে
কবিঃ সঞ্জয় সরকার
প্রকাশকালঃ ১৪.০২.২০২৩ খ্রিঃ
প্রেম আসে নিরবে
সেদিন ছোট্টবেলা থেকে,
তোমায় আমি দেখেছি,
কত দাপাদাপি, মারামারি,
তোমার সাথে করেছি।
প্রেম আসে নিরবে
তুমি সকালের স্কুলে ভর্তি হলে,
আমি হলাম বেলাতে।
দেখা নিত্যদিনই হতো,
ঢোকা বেড়ানোর সময়েতে।
প্রেম আসে নীরবে
তোমার সাথে বয়সের আমার,
ছিল না বেশি তফাৎ।
তোমার প্রতি আমার টান,
জীবনে এলো হঠাৎ।
প্রেম আসে নিরবে
ধীরে ধীরে তোমার প্রতি,
মনে জন্মালো আশা।
অজান্তে কখন হয়ে গেছে,
তোমার সাথে ভালোবাসা।
প্রেম আসে নিরব
লেখাপড়া শেষ করে,
তুমি যোগ দিলে চাকরিতে।
আমিও বিদেশে চলে গেলাম,
উচ্চ শিক্ষা শিক্ষিত হতে।
প্রেম আসে নিরবে
দেশে ফিরে খুজলাম তোমায়,
পেলাম তোমার দেখা।
তুমি অফিস থেকে ফিরছ বাড়ি,
সাথে নেই কেউ শুধু একা।
প্রেম আসে নিরবে
তোমায় ডেকে পথের ধারে,
দিলাম গোলাপের তোড়া।
হাঁটু মুরে বসে বললাম,
আমার কেউ নেই তুমি ছাড়া।
প্রেম আসে নিরবে
তোমার উত্তরে একদম,
আমি আচম্বিত হলাম,
প্রথম দিন থেকে আমায় তুমি,
ভালবাসো তা আমি জানলাম।
প্রেম আসে নিরবে
অপেক্ষায় রইলাম আমি,
নিজের করে পাবো কবে ?
বুঝলাম ভালবাসার আগে,
প্রেম তো আসে নিরবে।

