কবিতাঃ ভালোবাসার দিবস
কবিঃ শেখ খাদিজা সবুজ
প্রকাশকালঃ ১৪.০২.২০২৩ খ্রিঃ
আজ দিবস ভালোবাসার
তাই মাতবে সবাই প্রেমে,
আমি বাপু সিঙ্গেল মানুষ
কাজ নাই এসব গেইমে।
প্রতি বছর নতুন নতুন
প্রেমিক-প্রেমিকার ঢল,
প্রচার করে বুক ফুলিয়ে
বাজায় ঢাক-বাদল।
লোক দেখানো দু’দিনের প্রেম
টিকে নাতো ভাই কারো,
বছর ঘুরে এদিন এলে
নতুন লাভার চায় আরো।
শুদ্ধ ভালোবাসা আজ
একদম হারিয়ে গেল বলে,
সবাই শুধু লাভ খুঁজে বেড়ায়
ছলে-বলে-কৌশলে।
মিথ্যে প্রেমের ফাঁদে তাই
তোমরা দিও না কেউ পা,
সময় ফুরালে তখন বুঝবে
এখন কিছুই বুঝছো না।
সঠিক সময় থাকতে এসব
আদিক্ষেতা ছাড়ো,
মা-বাবাকে ভালোবাসলেই
সুখী হবে সকলে আরো।

