এম এইচ নাপুর দুনিয়া জুড়ে আঁধার নেমেছে কেন

0
467

কবিতাঃ মা
কবিঃ এম এইচ নাপু
প্রকাশকালঃ ১৩.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

তুমি নেই মা আঁধার নেমেছে
আমার দুনিয়া জুড়ে,
হয়েছে আঙ্গার বিনা অনলে
কলিজাটা আমার পুড়ে।
দেখেছি দুনিয়া তোমার দয়ায়
দেখেছি বিশ্ব ভুবন,
জন্মেছি মা তোমার কোলে
স্বার্থক আমার জীবন।
দেখেছি তোমার বহুরূপ মা
তুমি যে বহুরূপী,
আমার ব্যাথায় ব্যথিত হয়েছো
আমার সুখে সখী।
ধুলোবালি কাদাজলে,
ঝাপটে ধরে তুলে,
আদর সোহাগ মমতায় মা
নিয়েছো তুলে কোলে।
মুছিয়েছ ঘাম স্নেহের আঁচলে
দিয়েছ ভালোবাসা,
আমার মাঝেই করেছ রোপণ
তোমার সকল আাশা।
ক্ষুধায় কাতর থেকেও খাবার
তুলেছ আমার মুখে,
দেখেছো মাগো আমার হাসি
হেসেছো আমার সুখে।
শাসনে তোমার দেখেছি মাগো
অগ্নিমুর্তি রূপ,
রাজার সামনে প্রজা যেমন
আমি নির্বাক নিঃশ্চুপ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here