কবিতাঃ কাল কালান্তরে রয়ে যাবে তুমি
কবিঃ সাইফুল্লাহ বিন শামছুল হক
প্রকাশকালঃ ১৩.০২.২০২৩ খ্রিঃ
বাতির তেল ফুরিয়ে যাবে,
নাচঘর হবে অন্ধকার।
চলে যাবে যে যার মত,
হবে না দেখা আর।
অথচ থেকে যাবে তোমার,
কর্মগুলি চিরযৌবনা।
যদি কর্ম হয় তোমার উজ্জ্বলতম
আগামীর সম্ভাবনা।
রুদ্র তাপে বৃষ্টি অনাবৃষ্টিতে
ঝড়-ঝাঞ্জায়,
নষ্ট হবে না কভু।
রবে চির যৌবনা রবে চির উজ্জ্বল,
হৃদয়ে রবে তবু।
সুদীপ্ত আলোয় ছড়াবে কিরণ,
আলোকিত হবে চৌদিক।
বিকশিত হবে প্রাণ তোমারই কর্মে,
সৃষ্টি হবে জ্ঞানীগুণী অত্যাধিক।
কর্ম কর কর্মের মত
একখানি কর্ম চিরযৌবনা,
অতীব সাধনায়।
কাল কালান্তরে রয়ে যাবে তুমি,
সকলের চিন্তা ও চেতনায়।

