উত্তরায় আওয়ামীলীগের শান্তিপূণ কর্মসুচি অস্ত্রসহ বিএনপি নেতা আটক ১

0
923

জেমস একে হামিম‍ঃ  বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার রাজপথে সক্রীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা। অন্যদিকে সকাল ১০ টায় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে পশ্চিম থানা পুলিশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে আনিত জিয়া আরফানেজ ট্রাষ্ট দূর্ণীতি মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় বৃহস্পতিবার ভোর থেকেই উত্তরার বিভিন্ন পয়েন্টে প্রতিরোধ মুলক প্রস্তুতি নেয় স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে কোথাও বিওনপির নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।

Advertisement

অন্যদিকে সকাল ১০ টার দিকে উত্তরার ৯ নং সেক্টর থেকে হাজ্বী মোজাম্মেল হক নামে এক জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে তার ব্যাবহিত বৈধ একটি বিদেশী শর্টগান জব্দ করাহয়। আটক মোজাম্মেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ, তবে দলীয় ভাবে তার কি পদ রয়েছে তা জানা সম্ভব হয়নি।  ভোর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে প্রতিরোধ অবস্থানে ছিলেন উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর আমির কমপ্লেক্সের সামনে পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ারুর ইসলাম চৌধুরী রবিন এর নেত্রীত্বে কয়েকশত নেতা কর্মী, পূর্ব থানা ধীন আজমপুর বাসষ্টেন্ড এলাকায় অবস্থান নেয় পূর্ব থানা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদসহ শতাধীক নেতাকর্মী, উত্তরার প্রানকেন্দ্র রাজলক্ষী এলাকায় নগর উত্তর এর সহ সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান এর নেত্রীত্বে পাঁচ শাতাধীক নেতাকর্মী, যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক মামুন সরকারের নেত্রীত্বে শত শত নেতা কর্মী ও বৃহত্তর উত্তরা থানা আওয়ামীসেচ্ছা সেবক লীগের সহ প্রচার সম্পাদক মো. মোস্তফা সরদারের নেত্রীত্বে লাল ফিতা মাথায় বেধে কয়েক শত নেতা কর্মী অবস্থান নেন। অন্যদিকে উত্তরার হাউজবিল্ডিং ও সাইদ গ্রেন্ড এলাকায় অবস্থান নেয় ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ খোকার নেত্রীত্বে কয়েক শত নেতা কর্মী, স্লুইচ গেইট ও পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী আফসার উদ্দিন খানের নেত্রীত্বে ৫ শতাধিক নেতা কর্মী ।  দুপুর ২ টার দিকে দুপুরের খাবার শেষে রায় ঘোষনার পরে কর্মীদের সংখা কমতে থাকলেও যথাযত অবস্থানে ছিলেন নেতারা। কোথাও কোন রকম অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল দিকে যানবাহনের সংখা কম থাকলেও বিকেল নাগাদ যান চলাচল সাভাবিক হতে দেখা গেছে তবে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যেতে দেখাযায়নি। যানবাহনের সংখা কম থাকায় ভোগান্তিতে পরে সাধারন মানুষ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here