বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

0
524

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বৃহস্পতিবার জানান, বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বাইরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত প্রধান হবেন এবং দল পরিচালনায় নির্দেশনা দিবেন। উল্লেখ্য, ঢাকার একটি বিশেষ আদালত বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here