উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের মুন্সিরতাল¬ুক শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় মুন্সিরতাল¬ুক বহুমুখী আদর্শ কমপে¬ক্স মাঠে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। আবু বক্কর মলি¬কের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এস জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীম্ ারানী শীল, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আঃ লতিফের ছেলে ও কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদুজ্জামান, শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান, ইউপি চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টু, হরেন রায়, কাজী হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সম্পাদক জালিস মাহমুদ শাওন, সহ-সভাপতি শাকিল মোল¬া, যুবলীগ নেতা কে.এম সবুর প্রমূখ। এ সময় মেধাবী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তালুকদার মোঃ ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকারের সাড়ে ১৭ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত ২৬ বছরেও সেই উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে ভালবাসেন বলেই উন্নয়নই তার প্রধান লক্ষ্য। এই সরকার উন্নয়নের সরকার, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষাকে ভালবাসেন বলেই শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দিচ্ছেন।
