ভোলার দুই উপজেলার ৩টি ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীদের জয়লাভ

0
727

সুষ্ঠ নিরপেক্ষতার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে ভোলা জেলার  দৌলতখান ও মনপুরা  উপজেলার ৩ ইউনিয়নে রবিবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। রেবাবার সকাল ৮থেকে বিকাল ৪টা ভোট গ্রহণ করা হয় এবং বিকাল ৪টায় ভোট গ্রহণ সম্পর্ন্ন  হয়। এই ইউনিয়ন তিনটি হলো- দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন।
হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্ধিতায় চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হামিদুর রহমান টিপু।
একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্য দিয়েও বিপুল ভোটে জয়লাভ করেছে নৌকা প্রতিকের দুই প্রার্থী মোঃ আলমগীর হোসেন ও মোঃ শহিদ সরোয়ার তালুকদার।
উপজেলা রির্টারিং অফিস বলেন, মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ছিলেন জয়লাভ করেছেন নৌকা প্রতিকে মোঃ আলমগীর হোসেন। দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে নৌকা প্রতিকে জয়লাভ করেছে মোঃ শহিদ সরোয়ার এবং হাজিপুর ইউনিয়নে বিনাপ্রতিদন্ধিতায় নৌকার প্রার্থী জয়রলাভ করেছে। একটি সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে এ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পর্ন্ন হয়েছে।
এদিকে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ   থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স  মোতায়েন করা ছিলো যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়াও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্টগার্ড, আনসার, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ অন্যন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here