উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল¬া ইউনিয়নের বাহেরঘাট গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার স্বীকার এক স্কুল শিক্ষক ও অবসর প্রাপ্ত সেনা সদস্য বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের তান্ডবে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতংকে আহতের পরিবার। আহত সুত্রে জানা যায় বাহেরঘাট গ্রামের মৃত সুরাত আলি খানের ছেলে স্কুল শিক্ষক নুরুজ্জামান খান (৪৫) ও মৃত নুরুল ইসলাম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলাউদ্দিন খান (৪৪) গত ১৫ এপ্রিল সকালে একই বাড়ীর আলি আকবর খানের ছেলে মাদক ব্যাবসায়ী মামুন খান (৩০), মাসুম খান (৩৪), নুরুল আলম খান (৪৫), মৃত মোসলেম আলি খানের ছেলে সোহরাব আলি খান (৩২), ফারুখ হোসেন খান (৩৫) কে বাড়ীর শৃংখলা রক্ষার্থে মাদক ব্যাবসা চালাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উলে¬খ্য চিহিৃত মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীরা বিকেল ৫ টায় নুরুজ্জামান এবং আলাউদ্দিন খানের বসত ঘরের ভিতর প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে ও ব্যবহৃত মটরসাইকেল,আসবাবপত্র ভাংচুড় করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে এবং প্রাণ নাশের হুমকী দিয়ে মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একাধিক সুত্রে জানা যায় উলে¬খ্য মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে মাদক বিক্রি করছে। এমনকি ঐ মাদক ব্যবসায়ীরা এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। ভূক্তভোগী পরিবার মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
