উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মামলা করে আতংকে কাটছে মুক্তিযোদ্ধার পরিবার। আসামীর স্ত্রী বাদীর পরিবারকে হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের মৃত ইয়াছিন মৃধার ছেলে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলি মৃধা(৯৯) দুই মেয়ে ও একটি প্রতিবন্ধী ছেলে নিয়ে বসবাস করছেন কিন্তু একই এলাকার আলম কাজীর লম্পট ছেলে মাদকসেবী একাধিক মামলার আসামী সোহেল কাজী(৩৫) র্দীঘদিন পর্যন্ত জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক হয়রানী করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই সকালে মুক্তিযোদ্ধার বসত ঘরে ঢুকে বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যা করার হুমকী দেয় এবং তার মেয়ে বিউটি বেগম(৪০), শিউলি বেগম(৩৫)কে বেধরক মারধর করে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। ঘটনার পরে তার মেয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে সোহেল পুনরায় দফায় দফায় হামলা চালায়। বিষয়টি পুলিশের এস.আই সোবাহানকে জানালে ১৯ জুলাই রাত ২ টায় তাকে গ্রেফতার করে। ২০ জুলাই জেলহাজতে প্রেরন করেন। ঘটনার পর থেকেই সোহেলের স্ত্রী খাদিজা বেগম মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকী দিয়ে আসছে। এব্যাপারে বিউটি বেগম ও শিউলি জানান সোহেল অত্যন্ত দুধর্ষ নারীলোভী ও মাদকসেবী জামিনে ছাড়া পেলে আমাদেরকে হত্যা করে ফেলবে। এমনকি সোহেলের আতংকে তার পিতা আলম কাজী বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
