রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

0
1421

লক্ষ্মীপুর প্রতিনিধি
‘মাছ চাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় মৎস্য  সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও পোণামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ পুকুরে পোণামাছ অবমুক্ত করেন। এর আগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম মাজেদা দেওয়ান, রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশাদুল বাকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ্ উদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার এইচ.এম.জুবায়ের,প্রশাসনের কর্মকর্তা,মৎস্যচাষী প্রমুখ বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন মৎস্য চাষী,রাজনৈতিকব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায় করা হবে।এ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন,মাছ চাষে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কর্মপরিকল্পনা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে।
এদিকে একই দিন কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান,জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here