উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে বিনামূল্যে গবাধি পশুর টিকা ও কৃমিনাশক ট্যাবলেট বিতরন করা হয়। উপজেলার বামরাইল ইউনিয়নের দঃকালিহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল রবিবার সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২৪৯টি গবাধি পশুর খুরা রোগের টিকা ও কৃমিনাশক ট্যাবলেট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর কবির, ভিএফএ জামাল হোসেন, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
