উজিরপুরে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষন ধর্ষক পলিটেকনিক্যাল কলেজের ছাত্র জেলহাজতে

0
1620

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে স্নাতক প্রথম বর্ষের ছাত্রীকে বিয়ের প্রলভন দেখিয়ে একাধীকবার ধর্ষন করার অভিযোগে বরিশাল পলিটেকনিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামের মালেক সেরনিয়াবাদের ছেলে আরিফুল ইসলাম সেরনিয়াবাদ(১৯) কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ, থানায় মামলা দায়ের। অভিযোগ সূত্রে জানা যায় গড়িয়াগাভা গ্রামের কালু বেপারীর মেয়ে বি.এন.খান ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্রী ২০১৪ সালের ১ জানুয়ারী ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয় মূলপাইন গ্রামের আশ্রাব গাজীর ছেলে ফরিদ গাজীর সাথে। বিবাহের কিছুদিন পরে একই বাড়ীর আরিফুল ইসলামের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আরিফুল বিয়ের প্রলভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধীকবার ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে ২০১৬ সালের জুলাই মাসে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। আরিফুলের পথের কাঁটা সরে গেলে প্রেম ভালোবাসা আরো গভীর হতে শুরু করে এবং মেয়ের পরিবারকে বিয়ে করার বিষয়টি আরিফুল জানিয়ে দেয়। আর এই সুবাধে কলেজ ছাত্রীর সাথে অবাধে মেলামেশা শুরু করে। ছাত্রীটি তাকে বিবাহ করার জন্য চাপ দিতে থাকলে সুচতুর আরিফুল তাল বাহানা শুরু করে মিথ্যা আশ্বাস দিতে থাকে। গত ৩ জুলাই ছাত্রীটি গাববাড়ী গ্রামের নানা মৃত কাদের ঢালীর বাড়ীতে বেড়াতে আসে। ওই দিন রাত ১১টায় আরিফুল ইসলাম ছাত্রীটির নানাবাড়ীতে গিয়ে পুনঃরায় ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীটির ডাকচিৎসারে এলাকাবাসী এগিয়ে এসে আরিফুলকে রাতভর আটক করে রেখে ৪ জুলাই সকাল ১০টায় উজিরপুর থানার এস.আই  হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করে। ওই দিন ছাত্রীর পিতা কালু বেপারী দাবী হয়ে উজিরপুর মডেল থানায় ১জনকে আসামী করে ধর্ষন ও ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। ৫ জুলাই আটক আরিফুলকে বরিশাল জেলহাজতে প্রেরণ করে। ভিক্টিমকে ম্যাজিষ্ট্রেড আদালতে জবানবন্দি ও বরিশাল মেডিকেলে পরীক্ষার জন্য প্রেরণ করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here