আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ মার্কেটিং অব ফিন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
1718

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘মার্কেটিং অব ফিন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ইন এআইবিএল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৫ জুলাই, ২০১৭ বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের নির্ধারিত শাখাসমূহের জেনারেল ব্যাংকিং ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে ইসলামী অর্থনীতি সম্প্রসারণই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ জন্য ব্যাংকের আধুনিক ও আকর্ষণীয় সেবাসমূহ গ্রাহকের নিকট সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে সচেষ্ট হতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দক্ষ ও সচেতন হওয়ার নির্দেশনা দেন। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here