আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0
1705

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৫৮৫তম সভা ৬ জুলাই ২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
কমিটির সদস্য আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ এ এন এম ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর এবং কোম্পানী সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান সহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here